কালো মেয়ে

কালো মেয়ে
--দোলন
কি কথা ও স্যামসুং ফেসবুক
আমার এই হৃদয় পুড়ে কয়লা
মাঝরাতে পাখিদের উৎসব
ডানাতে ঝেড়ে ফেলছো ময়লা
ওরা কি ডানাকাটা সেই পরী
আমি কি এতটা ময়লা কালো
ঠোট থেকে আপেল ঝরে যায়
আঙ্গুরের রসকে বেসেছি ভালো
বুঝতে এত কথা কেন পাখি
রাত্রির জেগে থাকা কত দামী
বুকের এত কাছে রেখে তবু
তোমাকে বাঁধতে পারিনি আমি
মুখের এত কাছে রেখেছি চাঁদ
চোখের এত কাছে রেখেছি নদী
জ্যোৎস্না মেখে নিয়ে মাঝরাত
একটু আপন হয়ে ওঠো যদি ।