যে কবিতা লিখি নাই
যে কবিতা লিখি নাই
--দোলন
--দোলন
যে কবিতা লিখি নাই প্রয়োজন বা অবহেলার প্রচ্ছন্ন নির্জনে
কলমের কালি থেকে কোন এক অবয়ব উঠে আসে ; এমন সন্ধিক্ষনে
স্মৃতির অতল থেকে যে কথা ভাবি নাই কোনদিন যা উদ্ভাসিত হবে
স্বপ্নের পাখিরা দেখি মেলেছে ডানা অলক্ষে, অবচেতনার সুপ্ত অনুভবে ।

এভাবেও লেখা যায় হে প্রিয় কলম , অক্ষরহীন এক , শূন্য বিলক্ষন
কোনদিন লিখেছ কি সুলেখা কালির প্রান ? চুম্বকের কাছে যার আত্মসমর্পন
পাথর থাকে না পাথর, কাগজ আর কাগজ, মৃত্যুঞ্জয়ী সাহিত্যকর্ম হলে
যাকে গোলাপ ভেবেছি, ফুটিয়ে রক্তাক্ত চেতনা, লাল কে ডেকেছি লাল বলে ।

আমি কি হেঁটেছি পথ উজ্জয়নীর , তাম্রলিপ্তের পথে হাতে বাউলের একতারা
যেভাবে খোদিত আছে গুহাদেশ; সত্য চেতনার এক অজন্তা ইলোরা
আমার কি এমন কোন কথা আছে ? না বলা মৌলিক ? তুমি তো দেখছো আলোচনা
তাজমহল থেকে নামিয়ে আনা শুভ্র শ্বেতপাথরের এক টুকরা শিল্পের প্রার্থনা ?

যে কবিতা লিখি নাই, চুপিসারে বেড়ে ওঠা সে এক বোধের বিপন্নতা
কল্পনার আলোক রশ্মি ছিন্ন করেছে মুল, অতএব এই দিকভ্রষ্ট কবিতা
ছুটিয়ে দিয়েছি দৃষ্টি অদূর সুদূর প্রতিটা যাত্রার এই অনাবিল উচ্ছাস
প্রতিটা মাইল শেষে শানবাঁধা সড়কের ছুটে চলার এক নির্ভীক ইতিহাস ।

এভাবেও ছোটা যায় ? ভাবিনিতো প্রতিটা গৌরাবোজ্বল দৌড়ের অবকাশে
কিভাবে প্রত্যেক যাত্রা আর পথগুলো জড়াজড়ি করে; স্মৃতি মন্থর হয়ে আসে
গন্তব্য ফুরিয়ে এলে প্রবীন অক্ষরেরা নিদারুন বেজে ওঠে পথিকের পায়
আমি কি হেঁটেছি পথে ? পদব্রজে সিল্করুট , ভূভারত খুঁজেছি দ্বারকায় ?

ভাষার উদ্বেল আবেগের কথা শহস্র পাখিদের ভীড় থেকে আলাদা উড়াল
স্তব্ধ হয়ে গেছে বন; খাদ্য ও খাদকের মেনুতে রদবদল হয়েছে চিরকাল
যে বক্তব্য বলি নাই, রেখে গেছি গুপ্ত পংক্তিতে শুনিও তার করুন সঙ্গীতে
যোগ্যতমের উদবর্তনে বিস্মৃতি হয়েছে সে তা ; কবিতার জন্ম দিতে দিতে ।