বেহুলা


এই বহমানতায় চাঁদ যায় আপন আলয়ে, নিকটতম কৃষ্ণকুটিরে 

অধিগ্রহণের যাপনকক্ষ থেকে যতটা যৌবন তার দেখায়, 

দেখি তার হেসে ওঠা উচ্ছল আব্রু, ভেঙে আসা দেওয়াল রেখায় 

আর এই জ্যোতস্না ধুয়ে নিয়েছো যখন মধুময় স্বপ্নচারনা, 

এই মহারাত্রির অধিক্ষনে ,  মোহনরতি পরবরদিগর হে নক্ষত্ররানী 

এই সেই  নিশিযাপনের  চন্দ্র এবং তাঁর একাধিকপক্ষ কেটে যাবে বলে, 

এই লৌহবাসরঘর আর উত্তরপুরুষের দেওয়া প্রতিশ্রুতিকে ফেলে আসা কাল

এই নিশ্চিত মহাপ্রস্থানের চলে যাওয়া ও বহমান চলে যেতে থাকা গতি

জানি আজ অনিশ্চয়তার অতীব সংকটপ্রহরে লুকিয়েছে তার লজ্জা  । 

শুধু জেগে আছে সত্য ও প্রদীপ নিয়ে এক  গাঙুড়ের নিমগ্ন প্রবাহ 

নদী বক্ষে ভেসে যায় উত্তালউর্মিমালা সহ আমার এই দাম্পত্য 

 এই নভমন্ডল সত্য, এই নদীতরঙ্গ সত্য, এই ধ্রুব তারা যদি সত্য হয় 

তবে আমার  মধুচন্দ্রিমা যাপনের এই মহাক্ষণ হোক জ্যোতস্নাবিহারের, 

নিথর সোয়ামী সোহাগে তুমি জেনো আমার চুম্বনের শেষ নেই । 



 ei akash and ar dhrubo tara sotya,

ejjeebon niye amar nijer dhbnder sesh nai, tobuo ucchasa kori, amar samano

biswaer sutra ei gangure joler moto satya hobe , ogo mata , ei je ghat mata 

jodi takao , dristi ferao khonik ei bango narir sonkolper proti


Ke tumi, ki krocho nari, dekhe to mone hoi jeebon udito, ekhon joubon and nari

ei atalangto dheo ar nadi songe ki koro ? Tomar ki kono sanshar nai ?


Ache, ei akah batas amar sangasr 











, এই বলে এই রজনীর দীর্ঘ 

কামনা করে, আজকের মতো সাইনঅফ করি, হে মণসা, আমার কার্যনিয়ে 

যে কোন প্রতিক্রিয়া প্রার্থনীয় , সম্পন্নতার অমোঘ পরিণতি নিয়ে যে কোন পর্যালোচনা

কাঁটাছেড়া, ছানবিন আর যা কিছু সমালোচনা, যদি থাকে,  

হে স্মৃতিমেদুর স্রোতবাহী নদী , এই বঙ্গবক্ষে তোমার তরঙ্গ উঠুক

অক্ষর চিহ্ন থেকে ভার নেমে জানি, আমার দ্বায়িত্ববোধে  যে কার্য করে গেছি, 

তার মুল্যায়ন হোক । 





  চাঁদ

মনষা

কালনাগীনী

লক্ষীন্দর