সেভেন সিক্সটি ফোর
৭৬৪ নাম্বার একটি বাস । সেটা নজফগড় থেকে নেহেরুপ্লেস যায় । বহু পুরানো রুট । দিল্লির ৩০ বছর আগে এসেও আমি এটা দেখেছি । ক্লাসে গেছি । পড়ে বাড়ি ফিরেছি । সেই যাত্রায় কতো কিছু দেখেছি । বাসের টিকেট, কাজল নয়না হরিরানভী কন্যা , অফির ফেরত পরিযায়ীদের ভিড় ।
এই বিষয় নিয়ে কবিতা লিখুন, এখানে শুরু করার জন্য দেওয়া হলোঃ
সেভেন সিক্সটি ফোর
গড় জানেন এটি তার গড়
এখানে রাস্তা বড়ই গৌণ
এ কথা তাকে কানে কানে বলেছিলো
লোরাইড অশোক-লীল্যান্ড
এই অমলতাসের এপ্রিলে
তখন সাই সাই ছুটে গেছে নেহেরু প্লেস
নজফগড় তুমি কি জানো এই শুরুয়াত
কোথায় যায় এই রুট
কি তার ৎয়য়য়য়ৎৎ সেই গতি
গতিকে অতিক্রম করে যাওয়া ৭৬৪ নাম্বার বাস
রাস্তার অপারে যাওয়া
রাস্তার খোঁজে ।