হাঁ
এতো বড় হাঁ
এর ভিতর মুখ ঢুকে যায়
ঢুকে যাওয়া কথাবার্তা হাঁয়ের ভিতর
আমি তার প্রতিধ্বনি শুনি ।
সবাই কে কত বড়, কত বড় হাঁ
বড় থেকে বৃহৎ
আওয়াজ ভিজে আসছে
আওয়াজ জড়িয়ে যাচ্ছে
ঠিকরে আসছে একি প্রতিধ্বনি
অবিকল একই ধ্বনি ।
আওয়াজটা গোঙ্গানোর
আওয়াজটা গোৎ খেয়ে ফিরে আসে
হাঁ করা মুখের ভিতর ।