দূরত্ব

দূরত্ব
--দোলন
ডাকি যদি কাছের সারসটি
দিগন্ত দূরে চলে যায়
ডাকি যদি কাছে নিটোল জল
নদীটি দিগন্তে হারায়
এসেছি এতটাই বুকের কাছে
দূরকে ভয় লাগে হঠাৎ
জ্যোৎস্নাকে তাই ডাকিনা কাছে
ফুরিয়ে যায় যদি এ রাত