দুপাট্টা

দুপাট্টায়

-- পীযূষকান্তি বিশ্বাস

দুপাট্টাকে কষে বেঁধেছি
কারণ নিয়ে প্রশ্ন করো না 
বার বার কেন যে বলে ওঠো
এই রৌদ্রে কানামাছি খেলা বারণ ।


রোদ বাড়ার সাথে সাথে
দিনগুলো শেষ হয়ে যাচ্ছে 
দিনগুলো শেষ হয়ে যাবার সাথে সাথে
বেঁচে থাকার আম্রকানন ।

হাত নিশপিশ করে
গলা খুস খুস,
দুপাট্টাকে কষে বেঁধেছি
আম কাঠালের ছায়া পা টেনে ধরে
মা মাসীরা এখানে খেলে বড় হলো
এত হাওয়া এই আবহাওয়ায়
সম্পুর্ণ দমে নিঃশ্বাস নিচ্ছি আম্রশাখায় ।

কেটে যাচ্ছে কিভাবে দ্রুত চন্দ্রঘটিকা
এমন দিনে হাতের কাছে
ধারালো কোন অস্ত্র রাখা বারণ ।