কানাই মাস্টার

কানাই মাস্টার

পীযূষকান্তি বিশ্বাস


কানাই মাস্টার

পীযূষকান্তি বিশ্বাস


আমাদের স্কুল আছে, স্কুলমাস্টার নাই ।

স্কুলের ছাদ আছে, তদোপরি নীল আকাশ 

নীলিমায়, চরাচরে বিছিয়ে দেওয়া ফরাস ।


আমাদের বর্ণমালা আছে

ছড়ানো আছে পরিপাটি খই 

পুজোর থালায় শুকিয়ে যাওয়া হাতে খড়ি  ,

পরিমাপে অবয়ব হয়ে ওঠা স্লেট 

পেন্সিল  


আমাদের  অক্ষর আছে, 

কানাইমাস্টার নাই

সেই বিড়ালটাকেও আমি কোথাও দেখি না ।


কেউ যেন এই নভেম্বরে শূন্য করে দিয়ে গেছে 

গোটা ক্লাসরুম, বেবাক ঘর - বারান্দা ।


জরাজীর্ণ স্কুলবাড়ি থেকে তথাপি 

মিউ মিউ শব্দে মধ্যরাতে শুনছি 

বারবার যেন 

ডুকরে ডুকরে কেঁদে উঠছে কেউ ...