ঘুর্ণনে

ঘূর্ণনে

পীযূষকান্তি বিশ্বাস

 

 

যে কোন চাকার সঙ্গে আমি ঘুরে যেতে পারি,

যেতে পারি দূর , যতদূর তার পাখি

তার ঘূর্ণনে যদি একবার  চোখ রেখে দ্যাখো,

তার আত্মজুড়ে এতোটাই মায়া

একটা বিষয়বস্তু এতোটাই কেন্দ্রাতিগ

ক্রমাগতই তার অভিমুখ থেকে আত্মস্খলন

তার আত্মবাসনা এতোটাই উদ্বৃত্ত যে

একটা আত্মজীবনী আমার

কখনোই লেখা হলো না ।

 

 

------------------


 

এক্স

পীযূষকান্তি বিশ্বাস

 

ক্ষুদ্রতর এই এক্স নামের অক্ষর,

তাকে অযথা জটিল কোরো না ।

যাকে বলছো এক্স  - সেতো আত্মজীবনী মাত্র ...

যাকে লিখে ফেলা মানে দালান কোঠা ,

যাকে পড়ে ফেলা মানে ঝর্ণা নদী 

এক্স নামের এক সর্বনাম,

 

ঘর বাড়ি ভালা না যার।

 

 

 


 

লেখক ঠিকানাঃ

 

Pijush Biswas

B1, H3/81, Bengali Colony

Mahavir Enclave

New Delhi - 110045

Phone: 9871603930