সৌরবৌধিক বর্ণমালা

সূর্য

রবির বর্ণ নিয়ে গলার স্বর ধরে আসে । এতো রোশনি, চিত্র কম পড়ে যায় । পূর্ণচ্ছটার আবহে একটি ওম বেজে ওঠে । অস্তে যাবে সেও ।  বিবর্ণ গোধুলির রং নিয়ে আকাশ দাঁড়িয়ে, তুমি তাকে বেণু বাজিয়ে শোনাও । এতো জীর্ণ হয়ে এসেছে এই বিকাল, এই দীঘীর পাড়ে তাঁর ছায়া পড়েছে । ধুপ মাখা সন্ধ্যা নিয়ে ফিরে যাবে শালিক। একটি দীর্ঘ যুগের পর একটি সপ্তাহবোধ নিয়ে সোম আতনপ্রায় , তোমরা তাকে দ্যাখো নি। ডিম ভেঙ্গে একটি কুসুম ফুটলো ।  একটি প্রদক্ষিন নিয়ে এই  যাত্রাসমূহ । বিপ্লব দীর্ঘজীবী হৌক । শংখে পদ্মে পুনঃস্থাপিত হোক । আমরা দীর্ঘ বেদ পার হয়ে এসে পালক মেলেছি । উড়ান নামক ইপ্সা নিয়ে এই ঘুর্ণন, নিয়তি নামের অনুসার নিয়ে  এই কক্ষপথ, এই অক্ষর নিয়ে আমাদের যে বৃত্ত অঙ্কন করা হলো, তুমি তাতে জ্যোতি প্রদান করো। 


বুধ

তুমি ও আছো । আমিও আছি ।  ভেদাভেদ নেই ।  সকাল রং নিয়ে বর্ণচ্ছটায় জ্বলে যাচ্ছে শরীর । এতো নৈকট্য আমাকে পুড়িয়ে দিয়েছে । ভেদ আমায় ভেদ করেছে । এতো ছান্নাছিলি, এতো অসল্লে, জারাজারা এই দেহসর্বস্ব এই সম্পর্কছটা, একে আমরা বর্ণপ্রলেপে লিখে দেবো। তোমরা অনিন্দ্যপাঠে তাকে দৃশ্যমান করো । আরমান নিয়ে আর একটি দিবস কেটে যায় এই পর্ণকুটিরে । ঝিরঝির তিরতির স্বরস্বতী ফুটে ক্রিয়াপদ হলো। কার কাছে রেখে যাবো এই অব্যয় । আকাশই একমাত্র আশ্রয় আকাশের । আশ্রয় নিয়ে তার স্বপ্ন সরোবর । সুপ্ত বরফের আরমান নিয়ে ফুটে যাচ্ছে যে আগুন, হে বুধ তুমি তাকে বোধি প্রদান করো ।    


শুক্র

গুরুদেব বললেন, এই মাটি দিয়ে গড়া দেহ, আর দেহ দিয়ে গড়া সন্তানাদি । সিন্ধু বরাবর  বয়ে যাওয়া শোনিতপ্রবাহ । একে তুমি সভ্যতা বলেছো । এই পশ্চিম হাওয়ায় খেলে যাওয়া যবক্ষেত প্রকারেণ একটি দেহ,এই ভেঙ্গে যাওয়া পোড়ামাটির কলসীর চাড়ায় আঁকা আছে দেবযানীর হস্তরেখা । আমি, বুঝি আমিই শুক্র আর আমিই ডিম, ডিম থেকে বেরিয়ে আসা কুসুমও আমি । আমারই দেহ থেকে বেরিয়ে যাওয়া শুক্র কখন যেন বুধবারে নিভে গেছে । লালগ্রহে এখন চির বন্ধ্যা । গোধুলি খন্ডহর । ডালিম বনে কখন জানি ঘুঘু ডেকে উঠেছে সেই সব গোপন নিয়ে বর্ণমালার ফাঁদ । এই ফাঁদ থেকে বেরোতে চাওয়া সেও একটি ফাঁদ । নেশার ঘোরে শরীরময় ঘুরে যাচ্ছি ডালিম বনে । পৃথিবীতে ফিরে আসার জন্য আমাদের একজোড়া ডালিম প্রয়োজন,  হে শুক্র তুমি তাকে লালিমায় লাল করে দাও ।   

  

পৃথিবী

এই জন্ম ঘিরে নেশা ঘিরেছে । নেশায় বুঁদ হয়ে আছি । পৃথিবীর জন্মে আমার নতুন পৃথিবী, হে পৃথিবী আমায় নেশা প্রদান করো । 


মঙ্গল


ব্রীহস্পতি


শনি


ইউরেনাস


নেপচুন 


প্লউটো