ক্র্যাক

তুমি আছো এও অধিক তদোপরি আছো বিশ্বাসে , 
আছো অমলকান্তি দেহে প্রাণে প্রোথিত ওতোপ্রোতভাবেই অমৃতে, 

তবু দেওয়ালে দেওয়ালে চুণসহ , সুরকিসহ সহ খসে পড়া পলেস্তারা, 
প্রতিটা লিখনে বেরিয়ে যায় শ্বাস 
প্রতিটা নিঃশ্বাসে ভেঙে যাচ্ছি আমি 
এই দেওয়াল ফেটে চৌচির হয়ে যাচ্ছি।