ইথারনেটের
ইথারনেট
দৌড়ঝাঁপ মানে জানো তো অফিসটাইম
কারও গাড়ি
থেমে যায় মাঝপথের জ্যামের ট্রাফিক
নিয়মের কড়াকড়ি পেরিয়ে
একটা সুরক্ষা বলয়ে ঢুকে পড়ে মাহিন্দ্রা এস ইউ ভি ।
একটা গলির ভেতর ঢুকে পড়ে আর একটি
পিছনে সাই সাই ছুটে আসে আর একটি হ্যাচব্যাক
তুমি তো জানো ইনসিওরেন্স থাকলে
একটা ক্রসওভারে দৃষ্টিতেই বন্ধুত্ব
একটা জ্যামেই থমকে যায় শহরের নিঃশ্বাস,
চোখ বন্ধ করেই গাড়িটি ছুটিয়ে দেওয়া যায় ।
এক মুঠো ব্যান্ডউইথে একটা স্বপ্ন রেখে দ্যাখো
গাড়িটি ভুলে যায় গন্তব্য
চুম্বনের শরীরে মৃদু তড়িৎজ্বর নামে
ক্র্যাক করে বোনেটে লেগে যায়
দ্রুতগতির হুণ্ডাই
ঝনঝন শব্দ ওঠে —
একটা সম্পর্কের উন্মাদনা
এক যুগল থেকে আরেক যুগলে ছুটে যায়।
এক মুখ থেকে অন্য মুখে
ইথারনেটে এত দ্রুত গতিতে ঘটে
যায় এই সব
ঢেউ তুলে লুকোচুরি খেলে
তোমার গুলাবী
গালে ছড়িয়ে থাকে লেটেন্সি।