সাবনেট মাস্ক
সাবনেট মাস্ক
রাধিকা আমাদের বড়ো প্রিয় হে তার রেশমি চুল
এদিক ওদিক বাধনহীন উড়ে যাওয়া হাওয়ার অভিমুখ
এখানে স্থিত হয়ে দাড়াও পথিকবর
যদিনা তুমি কোন বেড়াল শ্রেণী হও, এইখানে পালক রাখো
আর সুরক্ষা বৃত্তে ঘিরে রাখো তার কোমল বাহু ত্বক ।
এইটুকুই তার নেটওয়ার্ক, অন্যথা আলোকিত মুখ
এখন এই সংবাদ যখন দৈনিক খবরে প্রকাশিত হলো
এইখানে আমি একটি সাবনেট মাস্ক রাখি
এটি ঠিক কাঁটাতার নয় বরং আত্মসংরক্ষণ রেখা
রাধিকার কোমল ত্বকে লিখে যাওয়া রাজ্যসীমানা
কে আমাদের কানাই আর কে নাদের আলি
আমি জানি, আমাদের নখদন্ত বেড়াল সাম্রাজ্যবাদ —
কখনজানি জঙ্গলে আগুন ধরে যায়
এই ডট, এই দুইশত পঞ্চান্ন আমারই স্বরক্ষা,
নইলে রেশমী চুলের জালে
কখন জানি অজান্তে জড়িয়ে যায়
ছিপ হাতে মাছ ধরতে আসা ছদ্মবেশী কাঠের ঘোড়া !