মেগাবাইট
মেগাবাইট
এই যে আমাদের দেখা হলো চোখাচোখি হলো বলে
তখন তুমি কলেজ পড়ুয়া কলাপাতা শাড়ি,
ঝিকঝিক চলতে থাকা
এই যে আমাদের দেখা হলো চোখাচোখি হলো বলে
তখন তুমি কলেজ পড়ুয়া কলাপাতা শাড়ি,
ঝিকঝিক চলতে থাকা
যে কোনো ট্রেনের জানালায় তুমি কতো উজ্জ্বল
যেখানে আমি নিজেই একটা কিশোর স্টেশন
ইঞ্জিনে হুইসিল বাজিয়ে ঝিকঝিক
চলে গেলো গেদে লোকাল ।
তোমার শহর এখন ক্রিকেট জ্বরে পাগোল
গালিচা পাতা সবুজ খেলার মাঠ
এখানে স্টেশন থামে, জল খায় , মুখ মোছে
যেখানে আমি নিজেই একটা কিশোর স্টেশন
ইঞ্জিনে হুইসিল বাজিয়ে ঝিকঝিক
চলে গেলো গেদে লোকাল ।
তোমার শহর এখন ক্রিকেট জ্বরে পাগোল
গালিচা পাতা সবুজ খেলার মাঠ
এখানে স্টেশন থামে, জল খায় , মুখ মোছে
খেলা দেখে
মাঠ পার করে উড়ে যায় লার কোকাকুরা বল
মাঠ পার করে উড়ে যায় লার কোকাকুরা বল
এখন আমার খাতা জুড়ে বইমেলা,
এখন আমার মাঠ জুড়ে বইমেলা
এই মেলা আমার আর ভালো লাগে না
এই যে তুমি এতো সবুজ,
অথচ কেন যে অকারণ খেলার মাঠে খরচ হয়ে যাচ্ছো
কলাপাতার উপরে ঠিকরে বেরিয়ে যাচ্ছে
কলাপাতার মেগাবাইট ।
এখন আমার মাঠ জুড়ে বইমেলা
এই মেলা আমার আর ভালো লাগে না
এই যে তুমি এতো সবুজ,
অথচ কেন যে অকারণ খেলার মাঠে খরচ হয়ে যাচ্ছো
কলাপাতার উপরে ঠিকরে বেরিয়ে যাচ্ছে
কলাপাতার মেগাবাইট ।