রুট-৩

রুট-৩

রুটির রুট বদলে যায় ,  
যে আভা লেগে থাকে তার রঙতান্দুরে ,
সেই ভৌগলিকে আমি তাকে দেখি 

রুটির পদ্য বদলে যায়, 
অন্ত্যমিলে যে তার পরিযায় লেগেছে, 
আমি তার হোঁচট শুনি

এই সড়কপারে তখনো খেলেছে  সোলাংকীবালক
মেষপালকের কাল্পনিক ছবি
কল্পনার প্রশ্ন আর তার উত্তরপত্র নিয়ে 


হাইওয়ের পাশে যে ঢাবা লেগেছে:
তা একটি রুটি 
গাঁয়ের উপরে যে গাঁ লেগেছে: 
তা হলো গুড়গাঁও

ঋতুর উত্তরপত্রে ভাষা বলে ওঠে , 
হাইওয়ের ভঙ্গিমা বদলে যায় 
নিজেই মাড়িয়ে যায় কখন আপন শয্যা, 
আমি তার শয়নভঙ্গিমা দেখি

দেখি , হাতের উপর বদলে যাওয়া ম্যানুয়াল
তান্দুরী রুটির উপরnce  ক্রমাগত
দশ আঙ্গুলের ছেপে যাওয়া থপথপ 
ঋতু বদলের রুট  



----------------------------
--অনুশীলন পত্রিকায় দেওয়া হয়েছে ।