অ অ আ

ছোট খোকা পড়বে 
খোকার হাতে খড়ি হবেঃ
হাতে স্লেট পেন্সিল নিয়ে পড়তে বসি ।

খোকা, বলোতো দেখি "অ" ।
খোকা এদিক ওদিক চায় । 
আমার মুখের দিকে তাকিয়ে থাকে । আমি আবার বলিঃ 
খোকা, বলে "স" ।  আমি তার মুখের দিকে তাকিয়ে থাকি । 
আমি আবার বলিঃ বলো "অ"...
খোকা, বলে "ত"... । 

খোকা এখনো ভালো হাঁটতে শেখেনি । 
খোকা দৌড়ানো জানেনা। বার বার হোচট খায় । 
হাতে ধরে তাকে হাঁটতে শেখাই । আমি বলে উঠিঃ  
খোকা, বলো "আ"... 
খোকা, বলে "তা"...

আমি বুঝি,
খোকা ভাষা জানে না । খোকা পৃ্থিবীলিপির পাঠ জানে না । 
খোকা হাঁটতে শেখেনি । মনুষ্যদুনিয়ার কত অজানা ।

আমি তাকে বারবার শেখায় "অ অ আ"
খোকা শুধু বলে যায় "সততা" , সততা  সততা ।