জাহাজ

 জাহাজ


জাহাজ ততটা জাহাজ নয়

যে টুকু বুঝেছি

তার ভেসে থাকাটুকুই দৃশ্যমান ।

বাকি তার ডুবে আছে অতুল 

আধা

আধা


জাহাজের ভেসে থাকার জন্য চাই 

গভীর সমুদ্র আর 

অন্তহীন ঢেউ 

অনন্ত ছাড়া জাহাজ জাহাজ নয়

নাবিক নয় নাবিক।