প্যায়সা

প্যায়সা-১




এই ভাবে হরিণ


    এই ভাবে সমঝোতা


    বোঝো


    বুঝে ওঠো হ ।




দৌড়াতে জেনো  জমি লাগে না


    উদগ্র মেদ বুঝে ওঠো


    কারো পায়ে জমি জমে আছে


    জমে আছে পাহাড়ের হ ।




হ , এই যে তুমি আমায় ঠেলে দিচ্ছো


রাস্তা গড়িয়ে যাচ্ছে


    গাড়ি গড়িয়ে পড়ছে


      প্যায়সা হে


       হ বলে উঠছে


            নিজ থেকে


            নিকট থেকে


যাপনচিত্র থেকে দূরে


                                  বহুদূর...








প্যায়সা-২




শহর, প্যায়সা হয়ে ওঠো


    ভিজে হয়ে ফুটে ওঠো


    ধিল্লিকাপুর ছাপিয়ে  ।




নীল নামের যমুনা ঈষৎ বাঁকা


গুড়গাঁও ক্রমশ মুছে ফেলেছে সহজ


ভিজিয়ে দিয়েছে  


     রোদ্দুর 


     দৌড়  


রাস্তার কাছে যে কখনো ঠিকানা চেয়েছিলো 




পিয়াসা ঠিকানাপুর


সহজ জলের মতো ভিজে


ভিজে উঠছে দুপুর 


প্রকৃত দৃশ্য থেকে 


    প্যায়সা 


    ভিজে হয়ে উঠছে তার 


                    নিতম্বে    


                    বক্ষে 


                    নজর নজরে...


         






প্যায়সা-৩




যে ডেকেছে, তার গান‌ শোনো


এই কানের পাশে রাতভোর পালাম 


নজফ নামের খান ছুটে যাচ্ছে ।



কুহু 


ডেকে ফিরে যাচ্ছে প্যায়সা


এই কুয়াশায় তার ওড়না দেখি


            দেখি তার দোপাট্টা


            তার দৌড়


নজফ নামের গড়


তাকে যেতে হবে দূর ইতিহাসগ্রাম ।

                 



উড়ালপুলে কান পাতো


বাগবাগ ফুটপাত 


তাতে, রাত ফুটে উঠেছে 


কত আম এনেছি দ্যাখো


         প্যায়সা


                 তবুও কি স্বাদ 


         প্যায়সা


                 এতো স্বত্বেও ডেকে ওঠা বাং


ভোর হতে না হতেই কোথাও যেন


মোরগ ডেকেছে ...