নার্সিজিম

  নার্সিজিম

------পীযূষকান্তি বিশ্বাস 


ক্রমাগত হুইসিল লিখে রাখে তার ব্যস্ততা

এই ডাক আসে কাউন্টার নাম্বার ২২১, 

ঐ ১৪ নম্বরে প্যাশেণ্ট যার কাছাকাছি একজন নার্স  

নার্সিজিম ব্যাখ্যান নিয়ে তার ছুটে যাওয়া দেবী 

কি করি কি করি, 

ছুটতে ছুটতে কলম হয়ে যাচ্ছি...


এতো সংখ্যা, একের পরে দুই

এতো ক্রমাঙ্ক, দুয়ের পরে এক

এতো গণিত, একের পরে শূন্য আর 

শূন্যের পরে অনন্ত শূন্যকাল ...


কলমের মুখে শুধু সংখ্যা গলগল

এই এইম্‌সের দিকে দৌড়ালো এম্বুলেন্স

এই এইম্‌সের দিকে দৌড়ালো প্রাইভেট

ডাক্তার বলছে , সরে যাও...মরীজ

মরীজ বলছে সরে যাও ...মরীজ


কলম লিখছে মরীজ

কে যে মরে যাচ্ছে লিখে যেতে পারছি না ।