রাজা অগ্রসেন

 

রাজা অগ্রসেন কোভিড আপডেট


যদি ফিরি এই কারুমইয় পিচমইয় চন্দ্রালোকে

এই অনন্ত সহজ নিয়ে। বাড়ি ডাকছে

ফিরে যাবার ডাক যেহেতু তাকে ফিরে যেতে হইয়


যদি ফের দেখা হইয় । হে রাজন তোমার আমার

এই সঙগমর্মরএর উচ্চ আসনে

তোমার আমার ভিতর কোন ভেদ নেই

যেটুকু ভেদ তা শুধু অবসর

আর কিছু বলার নেই, লিখিত নেই

যা কিছু এই চন্দ্রালোক অনিমেষে নজফগড় রুটে বলে গিয়েছে


যদি কিছু ফেরার কথা থাকে, রুবারু রোশনি বলে ডাক দিলেই ঝাঁপ

 দিতে পারি,  দিকবিদিক পাড়ি দেওয়া যায় যেদিকে তুমি রাস্তা চলে গেছে


রাস্তা, মানে তো পারিষদ নিয়ে তুমি চলে গেছো , ঘাসের উপর থেকে সবুজ সরে গেছে

এই সুন্দ্র স্বর্ণালী মেহফিল ছেড়ে আমি কোথায় যাবো ? মধুমইয় যৌবন নিয়ে গৃহ ডাকে

সবাই ঘরে ফেরে, সাপ , ব্যাং , ৭৬৪ বাস

রাস্তায় ফের লাল মাটি থেকে ঝেড়ে ওঠা তুফানি


রাস্তার দুদিকেই রাস্তা

হে মহারাজ অগ্রসেন, আপনি আমায় মোড়ে ডেকেছেন ?

আর কোন রাস্তা দেখা করা কথা ছিলো, কেন ডেকে এনেছেন, 

আর কতটা পথ হেটে যাবার আছে ?

এই অবসরে কোভিড ব্যাতীত আর কোন রাস্তা আছে ?

রাস্তার দুদিকেই রাস্তা

এক কহে গৃহ কোউ

এক কহে বিশ্রাম কই

আমি এই অনন্ত অন্ধকার আর আলোর ফুটকি জুড়ে পাই মোটর গাড়ি

তারাও ঘরে ফিরে যেতে চায় 


যদি ফিরে আসি গন্তব্য নিয়ে

হেটে পাড়ি দেবো শত শত পালাম ফ্রলাইওভার

হে রাজণ আপাতত টমাড় হাটে  শপে গেলাম দিল্লি এন সি আর 

যে জীবন যাপন গন্তব্য বলেছি

কালের লহমায় তা মুছে ফেলো

অথবা তা ডুবে যাক বদরপুরের বালির গহবরে

তোমার আমার মুখ একসাথে উদ্ভাসিত হবে কোন সঙমর্মরের শ্বেত চাতালে


আর যদি কিছু মনে পড়া স্মৃতি কিছু লিখে ফেলি

তাকে আর কেন মনে করে রাখা

আকাশচুএমবিন কে যমুনায় বইয়ে দিও, ঘুমঘরকে উড়িয়ে দিও হাইওইয়েতে

আমার যত দেহলিজের স্বপ্ন মঙ্গারের গভীরে গচ্ছিতে রেখেছি, 

তার গভীরতায় আমাকে পাবে, খুঁজে নিও দরকারে ।