সোয়াব

 সোয়াব


এদিকটা ফিরোজ শাহ মার্গ, 

এইদিকটা অশোক রোড  ভি আই পি এলাকা 

এইদিকটা হসপিটালঃ প্রান্তিক মানুষের কোন চিহ্ন নেই

 

কাশ্মীরী গেট থেকে ফোন এলো "হেলো - আর এম এল "

পাহাড়গঞ্জ থেকে আর একটা ফোন আসে 

"ইমার্জেন্সি ডক্টরসাব, এক্ষুনি এম্বুলেন্স চাই"


এম্বুলেন্স কলে গেছে


জানলার ফাঁকেই একজন মরীজ, তিনি ডাক্তার

ডাক্তারের মুখে মুখোশ

নার্সদের মুখে মুখোশ 


এক মিটার দূরত্বেই পার্লামেন্ট ঢিল মারা যায়,  

ঢিল নেই

রেড স্টপ, ইয়েলো সি, গ্রিন গো 

এদিকে ট্রাফিকপুলিশ নেই 

এ্যাম্বুলেন্স নেই,

ঢিলও নেই 


থুতু আছে  !

ডাক্তারের মুখে মুখোস , ডাক্তার থুতু ফেলতে পারবেন না ।